,

পাকিস্তান থেকে দেশে ফিরেছেন ৬০ হাজার আফগান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান থেকে দেশে ফিরে গেছে প্রায় ৬০ হাজার আফগান শরণার্থী।আজ মঙ্গলবার জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি মাসের শুরু থেকে প্রায় ৬০ হাজার আফগান শরণার্থী পাকিস্তান থেকে সীমান্ত অতিক্রম করেছে।

ইসলামাবাদ আফগানিস্তানে অভিবাসী পাঠানোর অভিযান জোরদার করার পর দেশে ফিরতে শুরু করেন আফগান শরণার্থীরা। জাতিসংঘের সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘২০২৫ সালের ১ থেকে ১৩ এপ্রিলের মধ্যে আইওএম জোরপূর্বক প্রত্যাবাসনের ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। প্রায় ৬০ হাজার ব্যক্তি তোরখাম এবং স্পিন বোলদাক সীমান্ত দিয়ে আফগানিস্তানে ফিরে এসেছেন।’

২০২৩ সাল থেকে ধাপে ধাপে পাকিস্তান সরকার দেশটিতে অবৈধভাবে বসবাসকারী আফগান নাগরিকদের ফেরত পাঠাচ্ছে। আইওএম প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৫ এপ্রিল পর্যন্ত ৮ লাখ ৬১ হাজার ৭৬৩ জন আফগান দেশে ফিরে যান।

আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার সময় প্রায় ছয় লাখ আফগান দেশ ছেড়ে বিদেশে পালিয়েছিলেন। একটি বড় অংশ সে সময় ইরানের দিকে গেছে। অন্য় অংশ সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকেছে। কয়েক লাখ আফগান সেই থেকে পাকিস্তানে অবৈধভাবে বসবাস করছে। কয়েকমাস আগে এই আফগানদের দেশে ফেরানোর অভিযান শুরু করে পাকিস্তান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট