,

আমি সকলের কাছে কৃতজ্ঞ: নুসরাত ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৭১ সিনেমা হলে মুক্তি পেয়েছে হাফ ডজন সিনেমা। এর মধ্যে আছে জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন ৩’। ইতিমধ্যেই এই সিনেমার ‘কন্যা’ গানটি শ্রোতামহলে বেশ আলোড়ন তুলেছে। অবশেষে গানটি প্রবেশ করল কোটির ক্লাবে।

গত ১৭ মার্চ জাজ মাল্টিমিডিয়ার চ্যানেলে প্রকাশ হয় ‘কন্যা’। আজ বৃহস্পতিবার পর্যন্ত গানটির ভিউ ছাড়িয়ে যায় এক কোটি ৫ লাখের ওপরে। আর এদিন দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ‘জ্বীন ৩’র অভিনেত্রী নুসরাত ফারিয়া।

এক ফেসবুক পোস্টে নায়িকা লিখেছেন, ‘কোটির ঘরে “কন্যা”। এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ।’

উৎসবের আমেজ তৈরি করা গানটি প্রকাশিত হওয়ার পর জীবন্ত কিংবদন্তি রুনা লায়লাসহ শোবিজের অনেক তারকাই শেয়ার করেছেন, দিয়েছেন বাহবা। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমেও গানটি নিয়ে প্রচুর রিল-শর্টস-টিকটক হচ্ছে।

‘কন্যা’ গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীত ইমরানের। গানের দৃশ্যে নুসরাত ফারিয়ার সঙ্গে পর্দা ভাগ করেছেন অভিনেতা আব্দুন নূর সজল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট