,

চাঁদা চাওয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১১

news-image

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে চাঁদা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দলটির ১১ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজারে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় দুটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

স্থানীয় একাধীক সূত্রে জানা গেছে, ওই ইউনিয়ন বিএনপির সদস্য সচীব মো. জহিরুল ইসলাম শেখ ও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদকমো. বদিউজ্জামান ভূঁইয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহত হয়েছেন- যুবদল নেতা বদিউজ্জামান (৪০), ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম (২৪), ওয়ার্ড বিএনপির সদস্য মো. সবুর সরদার (৪৫), মো. মাহবুব ভূঁইয়া (৬৫), স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আল মামুন সরদার আজমীর (৪২), জেলা স্বেচ্ছাসেবক দলের সহ বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. তায়জুল ইসলাম (৩৩), স্বেচ্ছাসেবক দলের এমাম ভূঁইয়া (২৫), যুবদলের রুহুল আমীন ভূঁইয়া (৩৫) এবং ইউনিয়ন বিএনপির সদস্য সচীব মো. জহিরুল ইসলাম শেখ ও পলাশ শেখ (২৮)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে বিএনপি নেতা জহিরুল ইসলাম ও পলাশ শেখ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকলেও তাদের পাওয়া যায়নি।

আহত উপজেলা যুবদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. বদিউজ্জামান বলেন, গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে শেখমাটিয়া ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের নেতা আজমীর হোসেনকে চাঁদার দাবীতে বাজারের একটি দোকানের সামনে আটক করে ইউনিয়ন বিএনপির সদস্য সচীব জহিরুল ইসলাম ও তার ভাই যুবলীগ কর্মী জাহিদসহ ৪-৫ জন। গত প্রায় দুই মাস ধরে তারা আজমীরের কাছে চাঁদা দাবি করে আসছে। এ ঘটনা শুনে সেখানে গেলে বিএনপি নেতা জহিরের নেতৃত্বে তার ভাই ও তার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা করে। সেই সাথে সেখানে দুটি মোটরসাইকেল ভাংচুর করে। এ খবর শুনে আমার আত্মীয় স্বজনরা সেখানে গেলে জহিরের লোকজন তাদের উপর হামলা করে।

বিএনপি নেতা মো. জহিরুল ইসলাম শেখ জানান, যুবদল নেতা বদিউজ্জামানের চাচা মাহাবুব ভূঁইয়া তাকে গালাগালি করেন। এ নিয়ে সংঘর্ষে কে কাকে মেরেছে তা তিনি জানেন না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অশেষ প্রতীম রায় বলেন, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ হিলাল উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চল

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড