,

ব্রাহ্মণবাড়িয়ায় শালিশে ধার্য টাকা না দেওয়ায় ফের দুপক্ষের সংর্ঘষ, আহত-২০

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের খাল পাড় ও পীরবাড়ি এলাকার মধ্যে শালিশে ধার্য করা টাকা না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফের দুপক্ষের সংঘর্ষে ঘটনা ঘটে। ( ১৪ এপ্রিল) সোমবার সকাল থেকে চলা কয়েক ঘন্টাব্যাপী সংর্ঘষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। এসময়  কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। পুলিশ এ ঘটনায় ৬ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রমজান মাসে লুডু খেলা নিয়ে বিরামপুর বাজারে ওই গ্রামের পীরবাড়ি এলাকার  জুয়েলের সঙ্গে খালপাড় এলাকার হাদিস মিয়ার সঙ্গে ঝগড়া হয়। এতে জুয়েল আহত হয়। পরে বিষয়টি স্থানীয় ব্যক্তিবর্গরা শালিসের মাধ্যমে সমাধান করে। শালিসের সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ এপ্রিল হাদিস মিয়া জরিমানার এক লক্ষ ২০ হাজার টাকা জুয়েলকে দেওয়ার কথা। তবে তা না দেওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা হয়। সোমবার সকালে পীরবাড়ি এলাকার পক্ষে হুমায়ুনের নেতৃত্বে এবং খালপাড়ের পক্ষে সাচ্ছু মিয়ার নেতৃত্বে দুটি পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত স্বাপেক্ষে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট