,

‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ ফিলিস্তিনি এই স্লোগানের মানে কী

news-image

অনলাইন ডেস্ক : ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ এই স্লোগানটি ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে, তার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অবধারিতভাবে শোনা যায় । এটি নিছক কোনো স্লোগান নয়। এর রয়েছে গভীর তাৎপর্য।

ফলে, প্রশ্ন ওঠে এর দ্বারা আসলে কী বোঝানো হয়েছে? উত্তরটা হলো- এখানে ‘রিভার’ বলতে বোঝানো হয় জর্ডান নদী, আর ‘সি’ বলতে বোঝানো হয় ভূমধ্যসাগরকে।

এই দুটি প্রাকৃতিক সীমানার মাঝখানের এলাকা হলো বর্তমান ইসরায়েল, পশ্চিম তীর এবং গাজা উপত্যকা, যা ঐতিহাসিকভাবে ফিলিস্তিন হিসেবে বিবেচিত।

কিন্তু ইসরায়েল অন্যায়ভাবে এই ভূমিগুলোর সিংহভাগই দখল করে রেখেছে। সেই দখলদারত্বের অবসানের আকাঙ্ক্ষা থেকেই উদ্ভব এই স্লোগানের।

তবে স্লোগানটি নিয়ে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের আপত্তি রয়েছে। তারা মনে করে, এই দাবির মাধ্যমে ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার এবং তাদের জাতিগত নির্মূলের আহ্বান জানানো হচ্ছে।

ফিলিস্তিনপন্থিদের দাবি, কোনো সম্প্রদায়কে জাতিগত নির্মূল নয়, স্বাধীন ফিলিস্তিন গঠনের আকাঙ্ক্ষা থেকেই এই স্লোগান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট