,

কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েল: ইলিয়াস কাঞ্চন

news-image

বিনোদন প্রতিবেদক : সারা বিশ্বের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশেই কোণঠাসা হয়ে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। যার কারণে তাদের মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সম্প্রতি শীতল আচরণ করছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইলে ‘নিরাপদ সড়ক চাই’ অফিসের সামনে সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, ‘ফিলিস্তিনের গাজা ও রাফা প্রসঙ্গে মুসলিম বিশ্বের নীরব বা বক্তব্য নির্ভর ভূমিকা অত্যন্ত হতাশাজনক। সেই তুলনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশ এবং তৃতীয় বিশ্বের দেশগুলোর সাধারণ মানুষ প্রতিবাদ সমাবেশে অনেক বেশি মুখর। ধারাবাহিকভাবে যার প্রভাব পড়ছে ইসরায়েলি হানাদারদের ওপর।’

এ সময় ইলিয়াস কাঞ্চন ইসরায়েলক দ্রুত গাজায় নৃশংসতা ও শিশু হত্যা বন্ধের দাবি জানান।

প্রতিবাদ সমাবেশের পর নিরাপদ সড়ক চাই আন্দোলনের সদস্যরা একটি প্রতিবাদ মিছিল করে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত হেঁটে যান। সেখানে দাঁড়িয়ে তারা আবারও প্রতিবাদ সমাবেশ করেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড