,

নিউইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহীর সবাই নিহত হয়েছেন। বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি ম্যানহাটনের আশেপাশের আকাশে প্রায় ১৫ মিনিট ধরে উড়ছিল বলে জানা গেছে।

বিমানটিতে কমপক্ষে তিনজন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক ছিলেন। বিকেল সোয়া ৩টার দিকে বেল ২০৬ লংরেঞ্জার হেলিকপ্টারটি নিউইয়র্ক সিটি এবং নিউ জার্সির মধ্যকার নদীতে পড়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটি হেলিকপ্টার পানিতে আংশিকভাবে ডুবে আছে এবং জরুরি কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

ফ্লাইটরাডার২৪ এর মতে, হেলিকপ্টারটি ম্যানহাটন থেকে ছেড়ে এসেছিল বলে তাদের ধারণা। হেলিকপ্টারটিতে থাকা ছয়জনের সবাই মারা গেছেন।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস হেলিকপ্টার দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট