সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার সেই ক্রিম আপা গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : সাভারের আশুলিয়ার আলোচিত শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার সাভার থেকে আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ পেতে নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নিষ্ঠুর আচরণ করার অভিযোগে সাভারের আলোচিত নারী শারমীন শিলার ওরফে ক্রিম আপার বিরুদ্ধে মামলা হয়। বুধবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বাদী হয়ে শিশু আইনে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আশুলিয়ায় বসবাসকারী শারমীন শিলা ওরফে ক্রিম আপা একজন বিউটিশিয়ান। মেকআপের জন্য বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন তিনি। পণ্য বিক্রির লক্ষ্যে এবং ভিউ পেতে নিজের ছেলেমেয়েকে নিয়ে ফেসবুকসহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে সেগুলো পোস্ট দেন। গত ৩০ মার্চ নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করলে সেটি ভাইরাল হয়। ওই ভিডিওতে শারমীন শিলা তার মেয়ে শিশুকে জোর করে একহাতে দিয়ে মুখে চাপ দিয়ে হা করিয়ে অপর হাত দিয়ে মেয়েকে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করেন।

এজহারে আরও বলা হয়, শারমীন শিলা নিজের ছেলেমেয়েদের জোর করে ক্যামেরার সামনে এনে চুলকাটা বা রং করা, কানে ভারী দুল পরানো, শিশুদের মুখে কুলকুচি করা, অপমানজনক গালিগালাজ করা, থাপ্পড় ও শারীরিক কষ্ট দিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করছেন। তিনি ভাইরাল হওয়ার জন্য মাতৃসুলভ আচরণ না করে শিশুদের আঘাত, উৎপীড়ন, অবহেলাসহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন।

মামলার বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, শারমীন শিলার বিরুদ্ধে শিশু আইনের ৭০ ধারায় মামলা হয়েছে। সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান বাদী হয়ে মামলাটি করেছেন।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পণ্যের প্রচারের পাশাপাশি শিলা নানা ভিডিও তৈরি করে থাকেন। এসব ভিডিওতে দেখা যায়, তিনি তার দেড় বছর বয়সী মেয়ের চুলে রাসায়নিক প্রয়োগ, কানে ভারী দুল পরানো, ধমকানো, খাবার কেড়ে নেওয়া এবং মাঝে মাঝে চড় মারার মতো আচরণ করছেন।

এসব ভিডিওতে মেয়েটির চোখে-মুখে ভয়ভীতির চিহ্ন স্পষ্ট হলেও শিলা এসব আচরণকে ভালোবাসা বলে দাবি করেন। মাঝে মাঝে ক্যামেরার সামনে তিনি তার ১২ বছর বয়সী ছেলেকেও হাজির করেন।

মামলা

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট