,

বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নামকরণের প্রস্তাব দিয়েছে তারা।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে ইসলামী আন্দোলনের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত হয়ে এ প্রস্তাবনা জমা দেয়। জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান আলী রীয়াজ তাদের প্রস্তাব গ্রহণ করেন।

লিখিত মতামতে দলটির পক্ষ থেকে বলা হয়, ‘রাষ্ট্রের নামের মধ্যে যেন জনগণের কল্যাণ নিশ্চিত করার দর্শন প্রতিফলিত হয়, সে জন্য ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ নামটি প্রস্তাব করছি আমরা।’

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন. শুদ্ধাচার, জবাবদিহিতা, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ চারটি প্রস্তাবনা জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুর্নীতি-দুঃশাসন রোধে শরিয়া আইন তৈরি করতে হবে। শরিয়া আইন নিয়ে বিএনপি একমত প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

প্রতিনিধিদলে আশরাফ আলী আকন ছাড়া আরও ছিলেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট