সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের মতো বাংলাদেশকে নিয়ে কেউ ভাবে না: জয়শঙ্কর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মতো করে বাংলাদেশকে নিয়ে কেউ চিন্তা করে না বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।গতকাল বুধবার রাইজিং ইন্ডিয়া সামিটে দেওয়া এক বক্তব্যে তিনি এই দাবি করেন। তিনি বলেন, ভারত তার প্রতিবেশীদের ভালো চায়। ভারতই সবচেয়ে বেশি বাংলাদেশের মঙ্গল চায়। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্ট পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলেছেন তিনি। তিনি বলেন ‘আমাদের পক্ষ থেকে বাংলাদেশকে বলা হয়েছে যে ঐতিহাসিকভাবেই আমাদের সম্পর্ক অনন্য। দুই দেশের জনগণের মধ্যকার একটা সম্পর্ক রয়েছে। আমাদের এই বিষয়টিই মাথায় রাখা উচিত।’

তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ত বাংলাদেশের মানুষের মধ্য থেকে ভারতবিরোধী যেসব বার্তা আসছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন। আর বিষয়গুলো আমরা তাদেরকে জানিয়েছি।’

জয়শঙ্কর বলেন, ‘দেশ হিসেবে ভারত সবসময়ই সবচেয়ে বাংলাদেশের ভালো চায়। এটি আমাদের ডিএনএ’র মধ্যে রয়েছে। আমরা বন্ধু হিসেবে আশা করি আমরা সঠিক পথেই থাকবো।’

 

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন