,

সিলেটে লাল গালিচা দেখেই ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যা বললেন

news-image

অনলাইন ডেস্ক : সিলেটে এয়ারপোর্ট থানা পরিদর্শনে গিয়ে লাল গালিচা দেখেই ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এ সময় উপস্থিত পুলিশ অফিসারদের লাল গালিচা সরিয়ে নেওয়া নির্দেশ দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করেছিল সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ। তবে বিষয়টি সহজভাবে নিতে পারেননি স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় পুলিশ কমিশনার রেজাউল করিমকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শোনা যায়, ‘এগুলো রাখতে আমি না করেছি। তারপরও এগুলো কেন দিয়েছ? আমি বারবার বলে দিয়েছি এগুলো হবে না। প্রটোকল করতে করতে তোমাদের সময় শেষ, মেইন কাজ করতে পারতেছো না।’

পরে বিমানবন্দর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার ওই ভিডিওটি এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই।

এর আগে গত ২ ফেব্রুয়ারি মিরপুরের বাউনিয়া খাল পুনরুদ্ধারে গিয়ে লাল গালিচায় উঠেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। যা সে সময় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। পরে যার ব্যাখ্যাও দেওয়া হয় সরকারের পক্ষ থেকে।

ওই ঘটনার পর থেকেই লাল গালিচা নিয়ে সতর্ক অবস্থানে সরকারের উপদেষ্টারা। যার প্রতিফলন এবার দেখা গেল সিলেটে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট