শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি দর্শকের কাতারের লোক : গাজী রাকায়েত

news-image

অনলাইন ডেস্ক : দেশের বরেণ্য নাট্য রচয়িতা, নির্দেশক, অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েত। এবারের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীনের দাগি সিনেমায় অভিনেতা আফরান নিশোর বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। নিজের চরিত্রটি নিয়ে তিনি কথা বলেছেন কালবেলার সঙ্গে।

শুরুতেই সিনেমার গল্প নিয়ে গাজী রাকায়েত বলেন, ‘বড় পর্দায় সিনেমাটি দেখেছি। আমি বরাবরই দর্শকের কাতারের লোক। সেই জায়গা থেকে যদি বলি, সিনেমাটি দর্শক গল্পের কারণেই দেখতে যাবেন। এটি অসাধারণ একটি গল্পে নির্মিত সিনেমা। ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে।’

এরপর নিশোর বাবার চরিত্রে অভিনয় নিয়ে তিনি বলেন, “নিশো সবার সঙ্গে মিশে কাজ করে। তার মধ্যে বেশ কিছু ভালো গুণ রয়েছে, যা অন্যদের থেকে তাকে আলাদা করে। ‘দাগি’ সিনেমায় আমি তার বাবার চরিত্রে অভিনয় করেছি। সে আমাকে সেটে বাবার সম্মানই দেখিয়েছে। এ ছাড়া চরিত্রের গভীরে পৌঁছাতে তার যে পরিশ্রম, তা আমাকে মুগ্ধ করেছে। তাই নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ।”

এ সময় নিজের বর্তমান ব্যস্ততা নিয়েও কথা বলেন রাকায়াত। তিনি জানান সামনে ঈদুল আজহাতেও নতুন একটি সিনেমায় দেখা যাবে তাকে। যেটিও বড় ক্যানভাসে নির্মিত হচ্ছে, যা নিয়ে তিনি বলেন, ‘আমি একজন শিল্পী। অভিনয়, নির্মাণ নিয়েই আমার ব্যস্ততা। আল্লাহর রহমতে ঈদুল আজহাতেও আমার একটি সিনেমা মুক্তির পরিকল্পনায় আছে, যা নিয়ে এখন ব্যস্ততা যাচ্ছে। এ ছাড়া দুটি সিনেমার কাজ সম্পন্ন হয়ে আছে। সেগুলো সামনে মুক্তি দেওয়া হবে। এ নিয়েই ব্যস্ততা যাচ্ছে।’

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমার প্রধান চিরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। শিহাব শাহীনের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন, সুনেরাহ বিনতে কামাল, শহীদ্দুজামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা