,

সব মাদ্রাসার জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

news-image

অনলাইন ডেস্ক : নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্‌যাপন করতে দেশের সব মাদ্রাসাকে নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

বুধবার (০৯ এপ্রিল) এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, দেশের সব মাদ্রাসায় নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে এবং সাড়ম্বরে দুদিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করতে হবে। জাতীয় চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উদ্‌যাপনের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসায় এই উৎসবের আয়োজন করতে হবে।

এর আগে, নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্‌যাপন করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (৭ এপ্রিল) এ নির্দেশনা দিয়ে জারি করা আদেশ মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের পাঠানো হয়েছে।

গত ২৩ মার্চ সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়৷

অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদ্‌যাপনের সিদ্ধান্ত হয়েছে। ওই সভার কার্যবিবরণী পাঠিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উদ্‌যাপনের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদ্‌যাপন করতে হবে

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। ওই দিনই সভার কার্যবিবরণী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতেও পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট