,

স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন।’

সোমবার (৭ এপ্রিল) রাতে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল এক বিবৃতিতে ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিতের কথা জানান।

সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সদস্য জাহিদুল ইসলাম রনি সংবাদ মাধ্যমে এই বিবৃতি পাঠান। আগামী ১১ এপ্রিল রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় এই কনসার্ট হওয়ার কথা ছিলো।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাহিদুল ইসলাম রনি জানান, গাজা ও রাফায় ধ্বংসযজ্ঞে সংহতি প্রকাশ করে এক দিন পিছিয়ে ১২ এপ্রিল কনসার্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে রাত ১০ টার দিকে তিনি জানান, পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করা হয়েছে।

বিবৃতিতে ফাউন্ডেশনের সভাপতি-সাধারণ সম্পাদক বলেছেন, এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক। ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে দেশের আপামর জনগণকে সোচ্চার হওয়ার অনুরোধ জানিয়েছেন।

তারা বলেন, সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে শহিদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ৭ এপ্রিল বিশ্বব্যাপী ‘World Stops For Gaza’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট