,

সরকারি কর্মকর্তার নিরাপত্তাহীনতার কারণে নবীনগরে সংবাদ সম্মেলন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে মিথ্যা অভিযোগে হয়রানি এবং জীবনের নিরাপত্তাহীনতার শঙ্কা প্রকাশ করেছেন এক সরকারি কর্মকর্তা। সোমবার (৭এপ্রিল) রাতে নবীনগর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব অভিযোগ করেন উপজেলার চরলাপাং গ্রামের বাসিন্দা ও সরকারি কর্মকর্তা মো. হাবিবুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পরাজয়ের পর থেকে একটি প্রভাবশালী মহল তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছে।  তিনি আরও জানান, গত ১২ জানুয়ারি গ্রামে একটি ঘটনাকে কেন্দ্র করে তার নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ঘটনার সাথে তিনি বা তার পরিবারের কেউই যুক্ত ছিলেন না, তবুও পরিকল্পিতভাবে এলাকায় তাদের নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।সামাজিক যোগাযোগ মাধ্যমও বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। গত ৩০ মার্চ স্থানীয় একটি পক্ষ তাহার বিরুদ্ধে থানায় মৌখিক অভিযোগ দেয় বলেও তিনি জানান। এরপর ৪ এপ্রিল একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে তিনি ও তার ভাইদের লক্ষ্য করে হামলা  চালায় বলে অভিযোগ করেন।তিনি বলেন, “আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। একটি মহল পরিকল্পিতভাবে আমাদের সামাজিকভাবে হেয় করতে চাচ্ছে। আমরা চাই প্রশাসন সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।” সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাদের সামনে তিনি প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন যাতে সত্য উদঘাটন হয় এবং তারা নিরাপদে বসবাস করতে পারেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড