,

বিএনপিতে কোনো সন্ত্রাসী -চাঁদাবাজদের ঠাঁই হবে না- কৃষিবিদ মেহেদী হাসান পলাশ 

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর  : বিএনপিতে কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর স্থান হবে না বলে মন্তব্য করেছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ । তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আমরা এর প্রতিফলন চাই। আজ শনিবার (৫ এপ্রিল) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ও সদর ইউনিয়নের ধারিয়ারচরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে যেয়ে ৩টি পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেহেদী হাসান পলাশ বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর ৪৩ বছর পরও তার বিরুদ্ধে কেউ অনিয়মের অভিযোগ তুলতে পারেনি। বাবার সেই আদর্শেই বিএনপির রাজনীতিতে হাল ধরেছেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। আমরা সেই নেতার আদর্শের সৈনিক।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা বলেন,গত ৫ আগস্ট পরিবর্তনের পর আমাদের কিছু নেতা অনিয়মে জড়িয়ে পড়েছেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এখনো সময় আছে সতর্ক হয়ে যান। এরই মধ্যে সন্ত্রাসী-চাঁদাবাজদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। আমরা ঐক্যবদ্ধ বিএনপি কে আরো এগিয়ে নিতে চাই।

এছাড়াও বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ,জেড,এম শুকড়ি সেলিম,বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহবায়ক হারুন আকাশ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম, উপজেলা ছাত্রদলের লিটন সরকার,বাঞ্ছারামপুর  উপজেলা ছাত্রদল নেতা   আশিকুর রহমান অন্তু, শ্রমিক নেতা আক্কাস,  কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক শাহাদাত হোসেন,  সাবেক সদস্য সচিব  রুবেল,পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার। 

এছাড়াও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী হুমায়ুন কবির, মানিকপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ফাইজুর রহমান, সভাপতি আনোয়ার চৌধুরী, যুবদলের আহ্বায়ক সদস্য সচিব মহিউদ্দিন, মানিকপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির,বিএনপির যুব বিষয়ক সম্পাদক মনিরুল আলম, উপজেলা বিএনপির  প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, আইয়ুবপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজিবুর রহমান প্রমূখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট