,

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির উদ্যোগে ঈদ  পূর্নমিলনী অনুষ্ঠিত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়। (৫ এপ্রিল) শনিবার বিকালে  সদর উপজেলার বুধল ইউনিয়নের ছাতিয়ান ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন বুধল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রহমান। সাবেক আহ্বায়ক আক্তার হোসেন ও বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট সফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ. বি. এম. মমিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম খান রুমা, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলী আজম, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন চপল, বিএনপি নেতা মনির হোসেন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া প্রমুখ।সভায় প্রধান অতিথি বলেন. দ্রুত সংসদ নির্বাচন দিতে হবে।
আগামী দিনে বিএনপি সরকার গঠন করিলে বুধল ইউনিয়নে গ্যাস সংযোগ প্রদান করা হবে। হাসিনা হটাও আন্দোলনে এই ইউনিয়নে চার জন শহীদ হয়েছেন। তাদের হত্যাকারীদের আগামী দিনে বিচারের আওতায় আনা হবে। পরে শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট