,

গতি কম সিকান্দারের

news-image

অনলাইন ডেস্ক : সালমান খানের ‘সিকান্দার’ ভারতীয় বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। মুক্তির দ্বিতীয় দিনে কিছুটা আশা দেখালেও চতুর্থ দিনে এসে সিনেমাটির আয় নেমে গেছে ১০ কোটি রুপির নিচে। তাই সপ্তাহ না পেরোতেই বক্স অফিসে দাপট হারিয়ে ফেলল সালমানের এ সিনেমা।

ঈদুল ফিতর উপলক্ষে বলিউডে মুক্তি পাওয়া একমাত্র সিনেমা সালমান খানের ‘সিকান্দার’ ঘিরে দর্শকের প্রত্যাশা শুরু থেকেই ছিল তুঙ্গে। তবে মুক্তির প্রথম দিন কিছুটা হতাশ করলেও বিশ্বব্যাপী সিনেমাটি দুদিনেই শতকোটি রুপি ঘরে তোলে। এরপর তৃতীয় দিন ভারতে ২৭.১৬ কোটি রুপি আয় করলেও বাইরে থেকে আসে মাত্র ৮.১০ কোটি রুপি আর চতুর্থ দিন সিকান্দারের জন্য ছিল সবচেয়ে বাজে। এদিন ভারত থেকে মাত্র ১৩.৮৫ কোটি রুপি আয় করলেও বিশ্বব্যাপী মাত্র ৩.৫ কোটি রুপি ঘরে তোলে। যাতে সিকান্দারের মোট আয় দাঁড়ায় ১৫৮.৫ কোটি রুপি।

আয়ের বিষয়টি সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন। গত ৩০ মার্চ বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘সিকান্দার’। ঈদের আবহ থাকা সত্ত্বেও এ সিনেমা সালমানের বাকি মুভির মতো ওপেনিং পায়নি, যা আস্তে আস্তে আরও হতাশ করছে।

২০০ কোটি খরচে নির্মিত এ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা। পাশাপাশি অভিনয় করেছেন কাজল আগারওয়াল, সাথিয়ারাজ ও শারমান যোশি। এটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট