,

আটাশ পেরিয়ে রাশমিকার ঊনত্রিশ

news-image

অনলাইন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা আজ ২৮ পেরিয়ে পা রাখলেন ২৯ বছরে । বয়স ৩০ ছুঁইনি, তবুও অল্প সময়েই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলিউড সবখানেই নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে আগেই ওমানের সালালাহ শহরে ছুটি কাটাতে গিয়েছেন রাশমিকা, সেখান থেকেই শেয়ার করেছেন কিছু আনন্দময় মুহূর্তের ছবি।

৪ এপ্রিল প্রকাশিত সেই ছবিগুলোর ক্যাপশনে রাশমিকা লিখেছেন, “ভালো খাবার, প্রায় ফেটে যাবে এমন খুশি পেট। কিন্তু রেগে আছে আমার ট্রেইনার জুনাইদ শেখ ও সাগর। আমি এটা কোথাও পড়েছিলাম। সালালাহ – সূর্য, বালু আর হাসির দেশ। কত সুন্দর শোনায় না!”

ছবিতে তাকে বেশ আনন্দিত ও প্রাণবন্ত দেখা গেছে। এক ঝলকে যেন ধরা দিয়েছে তার জন্মদিনের ঠিক আগের মুহূর্তগুলো। তবে এই পোস্টের পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। মন্তব্য ঘরে ভেসে উঠছে একটাই প্রশ্ন, বিজয় দেবেরাকোন্ডা কোথায়?

কিছুদিন আগেই আলাদা দিনে এয়ারপোর্টে দেখা গিয়েছিল রাশমিকা ও বিজয়কে। দুজনই আলাদা ফ্লাইটে রওনা দেন। কিন্তু ভক্তরা মনে করছেন, তারা একসঙ্গেই রাশমিকার জন্মদিন উদযাপন করতে গেছেন সালালাহতে। যদিও এখনও তাদের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি দুজনের কেউই, তবে একাধিকবার তাদের একসঙ্গে দেখা গেছে। অভিনয়জীবনের দিক থেকে রাশমিকা বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন।

সবশেষ রাশমিকাকে সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’ সিনেমায় দেখা যায়। সিনেমাটি মুক্তি পেয়েছে চলতি বছরের ৩০ মার্চ। ইতোমধ্যে ‘কুবেরা’ নামের একটি সিনেমায় কাজ করতে চলেছেন এই সুন্দরী।

এই সামাজিক থ্রিলারে তিনি অভিনয় করবেন ধানুষ ও নাগার্জুনা আক্কিনেনির সঙ্গে। সিনেমাটি পরিচালনা করছেন শেখর কাম্মুলা। চলতি বছরের ২০ জুন এই ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট