,

ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ

news-image

অনলাইন ডেস্ক : ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শুরু হওয়ায় ঢাকা ছেড়ে নাড়ির টানে গ্রামের পথে ছুটছেন সাধারণ মানুষ। তবে ছুটি এবার শেষের পথে। আগামীকাল রোববার (০৬ এপ্রিল) থেকে খুলতে শুরু করবে সরকারি প্রতিষ্ঠানগুলো। ইতোমধ্যে খুলেছে বেসরাকরি প্রতিষ্ঠানগুলো। তাই এবার প্রিয়জনের সঙ্গে ঈদ কাটিয়ে ফিরছে রাজধানীতে।

শনিবার (০৫ এপ্রিল) ভোর থেকে সদরঘাট, বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে এমন দৃশ্য দেখা গেছে।

সকাল গড়াতেই দেশের নানা প্রান্ত থেকে শহরমুখো মানুষের ঢল নামে বাস টার্মিনাল আর রেলস্টেশনগুলোতে। দূরপাল্লার বাসগুলো একে একে এসে থামছে, যাত্রী নামছে ক্লান্ত চোখে, ব্যস্ত পায়ে। সময় যত গড়াচ্ছে, বাড়ছে জনস্রোত। তবে এবারের ঈদযাত্রা তুলনামূলক ছিল মসৃণ। দীর্ঘদিন পর মানুষ স্বস্তিতে ফিরেছে কর্মস্থলে, ভোগান্তির ছায়া ছুঁতে পারেনি অনেককেই।

তবে সবই যে স্বস্তির গল্প, তা নয়। কোথাও কোথাও যাত্রীদের অভিযোগ ওঠেছে বাড়তি দামে কিনতে হচ্ছে টিকেট।

উল্লেখ্য, এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিনের ছুটি পেয়েছেন। সরকার প্রথমে ৫ দিনের ছুটি ঘোষণা করলেও পরবর্তী সময়ে নির্বাহী আদেশে আরও একদিন বাড়িয়ে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট