,

নবীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০, পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন

news-image

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল ও বাড্ডা গ্রামবাসীর মধ্যে আজ (০৩/০৪/২০২৫) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এবং প্রতিপক্ষের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি পরিবারের বাড়িঘর।

স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন একে অপরের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়া বাড়ি ঘরে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠলে খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়, তাই পরবর্তীতে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে যে কোনো মুহূর্তে আবারও সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। যৌথ বাহিনী পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় টহল জোরদার করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মাঝে শাহীন (৫০)পিতা জজ মিয়ার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। এ বিষয়ে নবীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, বাড়াইল ও বাড্ডা গ্রামের মাঝে সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী সহ আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।তবে এই ঘটনাই নবীনগর থানায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট