,

নতুন করে সংসার গোছানোর ইঙ্গিত মাহির

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি। বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা। বন্ধু-বান্ধবী আর প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। শুধু তাই নয়, নতুন উদ্যমে কাজেও ফিরেছেন তিনি। সব কিছুর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব রয়েছেন এই তারকা। কোথাও ঘুরতে যাওয়া হোক বা আচার-অনুষ্ঠান, নিজের জীবনের নানা মুহূর্ত তুলে ধরেন ভক্তদের মাঝে।

সম্প্রতি এ অভিনেত্রী এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। যেখানে মাহিয়া মাহি লিখেছেন, ‘খুব সুন্দর একটা সংসার গোছাবো ঠিকাছে…!’

তিনি লিখেন, ‘কখনো লবণ কম, কখনো বেশি, কখনো ভাত গলে গিয়ে যাউ হতে হতে একদিন খুব মজার রান্না করতে শিখে যাবো তোমার জন্য।’

মহি লিখেছেন, ‘কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপল গুলোর মতো ফেসবুক স্ক্রলিং করবোনা, বরং আমরা তুমুল গল্প করবো, হাসবো, হাসাবো। খুব সুন্দর একটা সংসার গুছাবো আমরা।’

সবশেষ এই অভিনেত্রী লেখেন, ‘সিনেমার নায়ক নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক, প্রচন্ড মায়া যেনো থাকে সেখানে। যে মায়াতে আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়ে মুচড়ে দিবে…। যে মায়া আমাদের মৃত্যু অব্দি একসঙ্গে রাখবে।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি। পরে ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এরপর গেল বছরের ফেব্রুয়ারিতে হঠাৎই এক ভিডিও বার্তায় রকিবের নিজের বিচ্ছেদের খবর জানান মাহি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট