,

সয়াবিন তেলের দাম লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা। এ ছাড়া খোলা সয়াবিন ও পাম অয়েল প্রতি লিটারে ১৩ টাকা বাড়াতে চান তারা।

ভোজ্যতেলের করসুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরের দিন আগামী ১ এপ্রিল থেকে এই দাম কার্যকরের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

ভোজ্যতেল পরিশোধনের কারখানাগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত বৃহস্পতিবার তাদের এই সিদ্ধান্তের কথা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে লিখিতভাবে জানিয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, ভোজ্যতেলের (পাম ও সয়াবিন তেল) ওপর আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি এবং আমদানি পর্যায়ে ৫ শতাংশ মূসকের মেয়াদ আগামী ৩১ মার্চ শেষ হচ্ছে। ফলে ১ এপ্রিল থেকে ১৫ শতাংশ ভ্যাট দিয়ে বাজারে তেল সরবরাহ করতে হবে। এ কারণে অ্যাসোসিয়েশনের সদস্যরা পাম ও সয়াবিন তেলের মূল্য সমন্বয় করেছেন, যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে বোতলজাত এক লিটার সয়াবিন তেল পাওয়া যাচ্ছে ১৭৫ টাকায়। তবে ১ এপ্রিল থেকে তা বেড়ে হবে ১৯৩ টাকা। সেই হিসাবে লিটারে দাম বাড়ছে ১৮ টাকা। আর পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ৯৩৫ টাকা।

একইভাবে খোলা সয়াবিন ও পাম অয়েলের সরকার নির্ধারিত বর্তমান দাম লিটারপ্রতি ১৫৭ টাকা। ১ এপ্রিল থেকে তা হবে লিটারপ্রতি ১৭০ টাকা। এ হিসাবে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়ছে লিটারপ্রতি ১৩ টাকা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট