,

হাসপাতাল থেকে বাসায় তামিম

news-image

হার্ট অ্যাটাকে গুরুতর অসুস্থ তামিম ইকবাল রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। শুক্রবার (২৮ মার্চ) তাকে রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর দুপুরের দিকে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরে গেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

বিকেএসপিতে গত ২৪ মার্চ ডিপিএলের ম্যাচ চলাকালীন ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। পরে দ্রুতই তাকে নিকটস্থ সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে তার হার্টে রিং পরানো হয়। এর আগে সিপিআর এবং ডিসি শক দেওয়া হয়েছিল তামিমকে। হার্টে রিং পরানোর পর কেপিজে হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন তামিম।

এরপর গত ২৬ মার্চ সাভার থেকে ঢাকায় এনে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তামিমকে। ২৭ মার্চ এক সংবাদ সম্মেলনে তামিমের সর্বশেষ অবস্থা জানিয়েছিলেন চিকিৎসকরা। সেখানে তামিম ভালো আছেন, সুস্থ আছেন বলে জানান তারা। সেই সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরতে তাকে জীবনযাপনের ধরনে পরিবর্তন আনার কথাও বলেছিলেন চিকিৎসকরা।

শুক্রবার (২৮ মার্চ) হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন তামিম। তবে খেলায় ফিরতে পারবেন কিনা বা পারলেও কবে পারবেন সেসব ব্যাপার এখনই বলা যাচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন, ৩-৪ মাস পরে মেডিকেল বোর্ড বসিয়ে আলোচনা করে এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া তামিম ইকবাল বর্তমানে চালিয়ে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট। বিপিএলের সর্বশেষ দুই আসরে ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে জিতেছেন টুর্নামেন্টের শিরোপা। এবারের ডিপিএলে খেলছিলেন মোহামেডানের হয়ে। তবে হঠাৎ অসুস্থ হয়ে ডিপিএলের এবারের আসরে আর মাঠে নামা হচ্ছে না তামিমের, এইটুকু অন্তত নিশ্চিত।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট