,

বিচ্ছেদে মরে না প্রেম, শাকিবের জন্মদিনে বোঝালেন অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : বিবাহ বিচ্ছেদ হলেই প্রেম মরে না। শাকিবের জন্মদিনে আবারও সেকথা বোঝালেন অপু বিশ্বাস। জন্মদিনে সন্তানের বাবাকে ভালোবাসা সহযোগে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী।

ঢালিউড তারকা শাকিব খানের জন্মদিন আজ (২৮ মার্চ)। বিশেষ এ দিনে সাবেক স্বামীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন এই অপু বিশ্বাস। সিনেমার দৃশ্যে দুজনার একটি ফ্রেম ফেসবুকে পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে অপু লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ হ্যাসট্যাগ দিয়ে লিখেছেন, আমার শাহরুখ খান।

শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকুরিজীবী ও মা গৃহিণী। অভিনেতার এক ভাই ও এক বোন। তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। ১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাকিব খান। তবে দর্শকের মনে ‘কিং খান’ হিসেবে জায়গা করে নিতে শুরু করেন ২০০৭ সাল থেকে।

অপু বিশ্বাস ও শাকিব খান ছিল দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একসময়কার কাঙ্ক্ষিত জুটি। দর্শকদের মনের খোরাক জুগিয়ে তারা দিয়েছেন বেশ কিছু হিট সিনেমা। একত্রে অভিনয় তাদেরকে কাছাকাছি নিয়ে আসে। অভিনয় থেকে বাস্তব জীবনেও পরস্পরকে বাঁধেন তারা। অভিনয়জীবনে সাফল্য ধরা দিলেও ব্যক্তিজীবনে সেটা হয়নি শাকিব খানের। শুরুতে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও পরে শবনম বুবলীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি তার।

ঢাকাই সিনেমার বড় তারকা শাকিব খান এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ভারতের টালিগঞ্জেও বেশ জনপ্রিয় তিনি। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে জানের জান, অনন্ত ভালোবাসা, ঠেকাও মাস্তান, স্বপ্নের বাসর, মুখোশধারী, ও প্রিয়া তুমি কোথায়, প্রাণের মানুষ, সাহসী মানুষ চাই, বস্তির রানী সুরিয়া, খুনি শিকদার, আমার স্বপ্ন তুমি, সিটি টেরর, সুভা, বাঁধা, পিতার আসন, ডাক্তার বাড়ি, আমার প্রাণের স্বামী, তুই যদি আমার হইতি রে, ১ টাকার বউ, প্রিয়া আমার প্রিয়া, মাই নেম ইজ সুলতান, ডেয়ারিং লাভার, দুই পৃথিবী।

পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত দুই সিনেমা, ‘অন্তরাত্মা’ ও ‘বরবাদ’।

 

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট