,

ময়মনসিংহে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চালক আহত

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের চালক হাফিজুর রহমান (৫০) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১১টা ৫ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, রাত ১১টার দিকে গৌরীপুর স্টেশন থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রেনটি স্টেশন এলাকা পার হওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যেই দুর্বৃত্তরা ট্রেনে পাথর নিক্ষেপ করে। এতে একটি পাথর চালক হাফিজুর রহমানের ঠোঁটে লাগে। এসময় ঠোঁট দিয়ে রক্ত ঝরতে থাকলে চালক ট্রেন থামাতে বাধ্য হন।

ওসি বলেন, রেলওয়ের কর্মীরা চালককে স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান। ট্রেনটি পেছনে ফিরিয়ে এনে গৌরীপুর স্টেশনে রাখা হয়েছে। ট্রেনের অন্য চালক আসলে আবারও চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে এ ঘটনায় এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট