,

দল নিবন্ধন আবেদনে বাধা নেই : ইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া অন্যদের নির্ধারিত সময়ে দল নিবন্ধন আবেদনে বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বৃহস্পতিবার (২৭ মার্চ) আদালতের আদেশ হাতে পাওয়ার পর এ কথা জানান ইসি আনোয়ারুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত সংক্রান্ত হাইকোর্টের রুল জারির কপি পেয়েছে নির্বাচন কমিশন। চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের বাইরে অন্য যারা আছে তাদের ক্ষেত্রে (নিবন্ধন আবেদন) কোনো বাধা নিষেধ নেই। সব দলের জন্য এ গণবিজ্ঞপ্তি স্থগিত করা হয়নি। আর আদালতের রুলের জবাবও দেওয়া হবে। এখন রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া অন্য কোনো দলের আর নিবন্ধন আবেদনে কোনো বাধা নেই।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ মার্চ নতুন দল নিবন্ধন আবেদন আহ্বান করে এ এম এম নাসির উদ্দিন কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যমান আইন-বিধি মেনে আগামী ২০ এপ্রিল পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে ইসির কাছে আবেদন করার সুযোগ রয়েছে।

দল নিবন্ধনের শর্তে বলা হয়, একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, দেশের কমপক্ষে এক তৃতীয়াংশ (২১টি) প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি এবং সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা/মেট্রোপলিটন থানায় প্রত্যেকটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন সম্বলিত দলিল থাকে।

এরইমধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম এ গণবিজ্ঞপ্তি ‘সংবিধানের মূল চেতনার পরিপন্থি’ উল্লেখ করে রিট আবেদন করেন।

এরপরই ১৮ মার্চ রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট। এ গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাই কোর্ট বেঞ্চ।

 

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড