,

‘আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে, অপ্রত্যাশিত কিছু ঘটবে না’

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনী অনেক সতর্ক থাকবে। আশা করছি অপ্রত্যাশিত কিছু ঘটবে না।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

সিনিয়র সচিব বলেন, আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই। তারা সব কাজের জন্য সতর্ক থাকবে। ঈদের ছুটিতে বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে গ্রামে যাবে। তাদের যাত্রাটা আনন্দদায়ক করার জন্য আমরা চেষ্টা করছি। এক্ষেত্রে পরিবহন খাতে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে এগোচ্ছি। আশা করছি অপ্রত্যাশিত কিছু ঘটবে না। আইন-শৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবে। আশা করছি আল্লাহ আমাদের রহমতের চাদরে আগলে রাখবেন।

সিনিয়র সচিব বলেন, পুলিশের ২৪ ঘণ্টার চাকরি। ১৯৬১ সালে থানা শুরু হয়েছে কিন্তু কখনো তাদের কাজ আর থামেনি।

তিনি বলেন, মহাসড়কের নিরাপত্তার অতিরিক্ত ভিজিলেন্স নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ খুব সচল রয়েছে। যাত্রীরা নিজেরাই দেখতে পারবে। আমাদের বাহিনী আগে সচল ছিল না। আলহামদুলিল্লাহ আমাদের পুলিশ বাহিনী এখন সচল হয়েছে। তারা চেষ্টা করছে, এই চেষ্টা অব্যাহত থাকবে। পারফরম্যান্স নিয়ে কথা থাকতে পারে তবে তারা চেষ্টা করছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট