,

ইফতারে প্রন কাটলেট তৈরির রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : ইফতারে সুস্বাদু কিছু খেতে চাইলে রাখতে পারেন কাটলেট। এটি তৈরি করা যায় অনেককিছু দিয়েই। তবে সবচেয়ে সহজ হলো চিংড়ির কাটলেট তৈরি করা। এতে খুব বেশি উপকরণ প্রয়োজন নেই আবার তৈরিও করা যায় ঝটপট। ইফতারে মুখরোচক চিংড়ির কাটলেট থাকলে তা সবাই খেতে পছন্দ করবে। চলুন তবে জেনে নেওয়া যাক ইফতারে প্রন কাটলেট তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

বড় চিংড়ি- কয়েকটি

সেদ্ধ আলু- ২টি

কাঁচা মরিচ কুচি- আধা চা চামচ

পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ

আদা ও রসুন বাটা- আধা চা চামচ

গরম মসলা গুঁড়া- ১ চা চামচ

মরিচ গুঁড়া- স্বাদমতো

লবণ ও গোলমরিচ গুঁড়া- পরিমাণমতো

ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার- পরিমাণমতো

ডিম- ২টি

ব্রেড ক্রাম্বস- ২ কাপ

তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন

চিংড়ির খোসা ছাড়িয়ে নিন। এবার ধুয়ে পাটায় বেটে অথবা ব্লেন্ডারে পেস্ট করে নিন। চিংড়ির পেস্টের সঙ্গে কর্নফ্লাওয়ার, আদা ও রসুনবাটা, কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি এবং সব গুঁড়া মসলা মাখিয়ে নিন। এবার সেই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কাটলেটের আকৃতিতে গড়ে নিন। অন্য একটি পাত্রে ডিম, লবণ ও গোলমরিচ গুঁড়া ফেটিয়ে নিন। কাটলেটগুলো ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিন। কড়াইতে গরম তেলে সোনালি করে ভেজে নিন। এবার নামিয়ে পছন্দের কোনো সস বা চাটনির সঙ্গে ইফতারে গরম গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট