,

নিশোর ‘দাগি’ মুক্তিতে নেই বাধা

news-image

বিনোদন ডেস্ক : এবার ঈদে প্রেক্ষাগৃহ মাতাতে প্রস্তত আফরান নিশোর ছবি ‘দাগি’। সেন্সরের পরীক্ষা–নিরীক্ষা কাটিয়ে সোমবার (২৪ মার্চ) সিনেমাটি পেয়েছে চলচ্চিত্র সার্টিফিকেট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ছবির সহ-প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহ–প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

জানা গেছে, শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি পেয়েছে ইউ গ্রেডের (ইউনিভার্সাল গ্রেড) সার্টিফিকেট। অর্থাৎ সব বয়সীরাই দেখতে পারবেন ‘দাগি’ সিনেমা।

চলচ্চিত্র সার্টিফিকেট হাতে পেয়ে সিনেমার প্রযোজক এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড–এর ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল গণমাধ্যমে বলেন, ‘ঈদে সবাই মিলে যেন সিনেমা উপভোগ করতে পারেন, তেমন সিনেমাই আমরা করতে চেয়েছি এবং সেটি করতে পেরেছি বলে মনে হয়। কারণ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ‘দাগি’ সিনেমাকে ইউ গ্রেড দিয়েছে।’

এরইমধ্যে প্রকাশ পেয়েছে ‘দাগি’ সিনেমার টিজার, রোম্যান্টিক গান, অফিশিয়াল পোস্টার। এসব দেখে সামাজিক মাধ্যমে ভক্ত–দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। চলচ্চিত্র সার্টিফিকেট পাওয়ায় সেই আনন্দ আরও বেড়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট