,

যান্ত্রিক ত্রুটিতে ২৭ মিনিট আটকা মেট্রোরেল

news-image

নিজস্ব প্রতিবেদক : যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ মিনিট আটকে ছিল বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলের একটি ট্রেন। স্বয়ংক্রিয় সিস্টেম হওয়ায় বাকি ট্রেনগুলো স্ব-স্ব স্থানে আটকে যায়। ফলে যাত্রাপথে ভোগান্তির শিকার হয়েছেন মেট্রোরেলের যাত্রীরা।

সোমবার (২৪ মার্চ) ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, একটা ট্রেন ডিফেক্ট হয়েছিল। সেই ট্রেনটিকে আগারগাঁওয়ে সাইড করা হয়েছে। বাকি ট্রেনগুলো চলাচল শুরু করেছে।

দায়িত্বশীল আরও একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, একটি ট্রেনের ব্রেকে জটিলতা তৈরি হয়েছিল। পরে দুপুর ৩টা ৪০ মিনিট থেকে বিকাল ৪টা ৭ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ৪টা ৮ মিনিট থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

এদিকে ট্রেন বন্ধ থাকার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রীরা ছবিসহ একাধিক পোস্ট করেছেন। সাইরা ওয়ালি লিখেছেন, কাজী পাড়া থেকে মিরপুর ১০, হঠাৎ হার্ড ব্রেক করে মাঝপথে দাঁড়িয়ে গেল মেট্রো। সময় ৩টা ৩২। এখন ১০ নম্বর স্টেশনে দাঁড়ায় আছে। প্রবলেমটা কী, কেউ জানেন?

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট