,

চুমুকাণ্ডের প্রকৃত ঘটনা জানালেন মালাইকা আরোরা

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে । যা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এবার এ বিষয়ে নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

মালাইকা ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘নাচের মধ্যে আমরাও এমন ফ্লাইং কিস দিয়ে থাকি। কিন্তু ওই কিশোর সেদিন যা করছিল, তা সত্যিই ওর বয়সোচিত নয়।’ তার কথায়, ‘শুরু থেকেই ও আমার চোখে চোখ রেখে নেচে গেল। সেই সঙ্গে ওর আচরণও স্বাভাবিক ছিল না।’

মালাইকা জানিয়েছেন, তিনি অস্বস্তিতে ছিলেন। এমনকি কিশোর নাচ শেষ হলে মালাইকা ওর মায়ের নম্বরও জানতে চান। তবে মালাইকা ওই কিশোরের প্রশংসা করতেও ভোলেননি। তিনি বলেন, ‘ও যদি মন দিয়ে শুধু নাচটাই করে, তা হলে অনেক বড় জায়গায় পৌঁছাবে।’

প্রসঙ্গত, টেলিভিশনের নাচের একটি প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন মালাইকা। স্টেজে তখন বছর ষোলোর এক কিশোর। পারফরম্যান্সের মাঝেই আচমকা মালাইকার উদ্দেশে চুম্বন ছুড়ে দেয় সে। শুধু তাই নয়। ওই প্রতিযোগীর চোখের চাহনিতেও ছিল অন্য ভঙ্গি।

সঙ্গে সঙ্গে মালাইকা বিষয়টি নিয়ে সরব হন। ক্যামেরার সামনেই ওই কিশোরকে বকা দেন তিনি। ওই কিশোরের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলতে থাকে সমালোচনা। অনেকেরই মনে হয়েছে, মালাইকা যা করেছেন, একেবারে ঠিক করেছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট