,

আমার ছেলে আমার উত্তরাধিকারী নয় : অমিতাভ বচ্চন

news-image

বিনোদন ডেস্ক : বচ্চন পরিবারে সম্পর্কের সমীকরণ নিয়ে নেটিজেনদের আগ্রহের শেষ নেই। ছোটবেলা থেকেই ছেলে-মেয়েদের নাকি কড়া শাসনে বড় করেছেন জয়া বচ্চন। যদিও বাবা অমিতাভ বচ্চন নাকি ছেলে-মেয়েদের সঙ্গে অনেক সহজ ভাবে মেলামেশা করেন।

আর মেয়ে শ্বেতা যে বাবার চোখের মণি, বড় আদরের, তা বিভিন্ন সময় ব্যক্ত করেছেন তারকা। এমনিতেই বচ্চন পরিবারের অন্দরে পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে শ্বেতা বচ্চনের সমীকরণ নিয়ে নানা মত রয়েছে।

এবার ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছেলে অভিষেক বচ্চনকে উত্তরাধিকার মানতে নারাজ অমিতাভ। নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) অমিতাভ লিখেছিলেন, ‘আমার ছেলে, ছেলে হওয়া সত্ত্বেও আমার উত্তরসূরি হবে না। যে আমার উত্তরসূরি হবে সে আমার পুত্র হবে। আমার বাবা এই কথাই বলতেন। আর অভিষেক সেই কথা পূরণ করছে।’

অভিনেতার এমন পোস্ট দেখে ভক্ত-অনুরাগীসহ নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। সকলেই প্রায় অবাক হঠাৎ এমন হেঁয়ালিপূর্ণ পোস্ট করলেন কেন অমিতাভ? কমেন্ট বক্সে কেউ লিখেছেন ‘আপনি কি দয়া করে এটি ব্যাখ্যা করতে পারেন?’

অন্য একজন লিখেছেন, ‘আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি যে অভিষেকের যদি ‘বচ্চন’ ট্যাগ না থাকত, তা হলে সে তার চেয়ে অনেক বেশি সফল হত।’ যদিও অনুরাগীদের কৌতূহল নিরসন করেননি অমিতাভ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট