,

ইফতারে সবজির চপ তৈরির রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : ইফতারে আলু কিংবা ডিমের চপ তো খাওয়া হয়ই, নতুন কিছু তৈরি করার কথা ভাবছেন? বাড়িতে থাকা বিভিন্ন ধরনের সবজি দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন সুস্বাদু সবজির চপ। সঙ্গে প্রয়োজন হবে কয়েক টুকরা পাউরুটি। চলুন তবে জেনে নেওয়া যাক ইফতারের জন্য সুস্বাদু সবজির চপ তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

মটরশুঁটি, গাজর কুচি, বাধাকপি কুচি, মটরশুটি, সিদ্ধ আলু ছোট টুকরা- পরিমাণমতো

পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি- পরিমাণমতো

পাউরুটি- ৮-১০ স্লাইস

ধনিয়া পাতা কুচি- একমুঠো

বেসন- ৩ টেবিল চামচ

গোল মরিচ গুঁড়া- আধা চা চামচ

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

পাউরুটির টুকরাগুলোকে পানিতে ভিজিয়ে নরম করে পানি ঝরিয়ে নিন। এবার তার সঙ্গে সব সবজি কুচি, আলুর টুকরা, পেঁয়াজ, কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কুচি, বেকিং পাউডার, বেসন, লবণ গোলমরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে ছোট চপ তৈরি করুন। তেল গরম হলে চপগুলো বাদামি করে ভেজে নিন। এবার নামিয়ে ইফতারে গরম গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট