,

বাঞ্ছারামপুরে তেল নিয়ে কারসাজি  সাত ব্যবসায়ীকে জরিমানা 

news-image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : কারসাজি করে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় আজ (১৭ মার্চ) সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর উপজেলার চকবাজারের ৭ ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নজরুল ইসলাম এক আকষ্মিক অভিযানে তেল বিক্রিতে বিভিন্ন অভিযোগ ও সত্যতা মিলায় ৭ তেল ব্যবসায়ীকে মোট ১৪ হাজার ৫শত টাকা নগদ জরিমানা করেন বলে জানা গেছে।
তবে,ব্যবসায়ীদের অভিযোগ, তেল বিক্রির মূল ডিলারদের কাছে তারা জিম্মি। জরিমানা দিলে ডিলারদের দেয়া হউক। এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনাকারী এসি ল্যান্ড নজরুল ইসলাম জানান,আমরা ডিলারদেরও অনুসন্ধান করছি।তেলের মূল্য বৃদ্ধির কারসাজি সমূলে বিনষ্ট করা হবে।

উল্লেখ্য,  বাঞ্ছারামপুর উপজেলার  বিভিন্ন বাজারে সয়াবিন তেল নিয়ে নানামুখী কারসাজির সহ তেলেসমাতি কারবারের অভিযোগ পাওয়া গিয়েছিলো। রমজানের আগে থেকে আজ সোমবার পর্যন্ত   বেশি মুনাফার আশায় বাজারে এক ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে একটি সিন্ডিকেট চক্র। এদিকে ডিলারদের বিরুদ্ধে মরিচের গুড়া, চাল-ডাল,আটা-ময়দা ছাড়া শুধু বোতলজাত সয়াবিন তেল খুচরা বাজারে বিক্রি না করার অভিযোগ রয়েছে। আবার কোথাও কোথাও তেলের বোতলের গায়ের মূল্যের চেয়ে বেশী মূল্যে বিক্রি হচ্ছে তেল।

রবিবার (১৬ মার্চ) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার চকবাজারে গিয়ে দেখা গেছে অধিকাংশ খুচরা দোকানে সয়াবিন তেলের সংকট।বিশেষ করে ৫ লিটার ও ৮ লিটারের বোতলজাত সয়াবিন তেল বাজার থেকে নাই হয়ে গেছে।

ক্রেতারা বলছেন, রমজানের শুরু থেকে সয়াবিন তেল নিয়ে বাজারে নানামুখী কারসাজি শুরু হয়েছে। অনেক ক্রেতা তেল কিনতে এসে ফেরত যাচ্ছেন। ডিলাররা বাজারে তেল ছাড়ছে না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট