,

এফডিসি এখন ভূতুড়ে বাড়ির মতো : নূতন

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রের আঁতুড়ঘর বিএফডিসি (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন)। একসময় দিন-রাত শুটিংয়ে ব্যস্ত থাকলেও এখানে বিভিন্ন ফ্লোর তবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে এফডিসি। হারাতে বসেছে তার জৌলুস। অগের তুলনায় অনেক অংশেই কমে গেছে শুটিং।

বেতন না পেয়ে প্রায়ই আন্দোলন করতে দেখা যায় এফডিসির কর্মচারীদের। বলতে গেলে, একেবারেই দৈন্যদশা চলছে চলচ্চিত্রের একসময়ের এ ব্যস্ততম স্থানটির।
এফডিসির বর্তমান অবস্থা নিয়ে প্রায়ই হতাশা ব্যক্ত করতে দেখা যায় অভিনয়শিল্পীদের। এবার এফডিসি প্রসঙ্গে সম্পর্কে মন্তব্য করলেন দেশের বর্ষীয়ান অভিনেত্রী নূতন।

অভিনেত্রীর মতে, এফডিসিকে এখন ভূতুড়ে বাড়ি মনে হয়।

সম্প্রতি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের আয়োজনে ইফতার পার্টিতে হাজির হন এ বর্ষীয়ান অভিনেত্রী। সেখানে এফডিসি প্রসঙ্গে কথা বলেন নূতন। অভিনেত্রী বলেন, ‘যে এফডিসি নিয়ে আমরা গর্ব করেছি, একসময় কাজ করেছি সেই এফডিসির জন্য আজ হা-হুতাশ করি।

এফডিসিতে গেলে মনে হয় এটাই তো আমাদের সেই জায়গা, আমাদের স্বপ্নপুরী। আর আজকে কী অবস্থা! কোনো লোকজন নেই, কোনো ছবির শুটিং হচ্ছে না। যার জন্য মন খারাপ লাগে।’ বর্তমানে ইন্ডাস্ট্রিতে কিছু সিনেমা হলেও এফডিসিতে নেই শুটিং তৎপরতা। এ কথা জানিয়ে নূতন বলেন, ‘ছবি হচ্ছে, এখন কিছু ছবি হচ্ছে।

তবে সেটা কিন্তু এফডিসিতে হচ্ছে না। সবাই বাইরে চলে যাচ্ছে। গ্রামেটামে গিয়ে ছবি বানাচ্ছে। কিন্তু এফডিসির ভেতরে হচ্ছে না। যার জন্য আমাদের এফডিসি একেবারেই বন্ধ বলতে কী এখন ভূতুড়ে বাড়ির মতো।’

বাংলা চলচ্চিত্রের একজন খ্যাতিমান অভিনেত্রী নূতন। মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম এবং কালজয়ী চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর নায়িকা তিনি। নায়িকা, ভাবি, মা- সব চরিত্রেই তিনি সুনাম কুড়িয়েছেন। উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা। দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন নূতন। তবে বর্তমানে পর্দা থেকে দূরেই রয়েছেন এ বর্ষীয়ান অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট