,

নবীনগর তিতাস নদীতে যুবকের ভাসমান লাশ

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নে তিতাস নদীতে এক অজ্ঞাত পরিচয়ে যুবকের লাশ পাওয়া গেছে। যুবকটির আনুমানিক বয়স ৪০। খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে নবীনগর  থানা পুলিশ। বুধবার(১২/০৩) উপজেলার নাটঘর গ্রামের পূর্ব পাশের তিতাস নদী থেকে ওই যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত হয়নি।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, তিতাস নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা নদীতে লাশ টি ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে নবীনগর থাানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ টি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে পাঠায়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ  আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই আইনি পদক্ষেপ নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট