,

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news-image

কূটনৈতিক প্রতিবেদক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথম দ্বিপক্ষীয় সফরে আগামী ২৬ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশে রওনা দেবেন।

চীনের হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ মার্চ বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। এরপর সম্মেলনে যোগদানের সঙ্গে বাংলাদেশ দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাব সংযুক্ত করে সবুজ সংকেত দিলে সফরটি চূড়ান্ত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাউ সম্মেলনে যোগদানের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ দ্বিপক্ষীয় বৈঠকও করবেন প্রধান উপদেষ্টা। এ সময় দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। তবে কোন বিষয়ে চুক্তি হবে তা এখনো চূড়ান্ত হয়নি। সফর শেষে আগামী ২৯ মার্চ ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা। এর আগে ২০ থেকে ২৪ জানুয়ারি প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেই সফরের ধারাবাহিকতায় এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী