,

ইশরাকের বক্তব্যের জবাবে যা বললেন সারজিস

news-image

অনলাইন ডেস্ক : ‘ছাত্র-জনতা’ বা ‘সমন্বয়ক’ পরিচয়ে লুটপাটকারীদের কঠোর হস্তে দমনের আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আজ বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এ আহ্বান জানান ইশরাক। ওই স্ট্যাটাসের মন্তব্যে দলীয় পরিচয়ে চাঁদাবাজি করলে তাদের দমনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

ইশরাক হোসেন ফেসবুকে লেখেন, ‘ছাত্র-জনতা’ অথবা ‘সমন্বয়ক’ পরিচয়ে কিছু দুর্বৃত্ত দেশব্যাপী ডাকাতি, লুটপাট ও দখলদারিতে জড়িত হয়ে পড়েছে। কখনো এরা রাজনৈতিক দলের পরিচয় ব্যাবহার করছে এবং কখনো এরা ভাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে যাচ্ছে। এদেরকে কঠোর হস্তে দমন করার আহ্বান জানাচ্ছি। অপরাধীদের পরিচয় একটাই সেটা হলো অপরাধী।

ইশরাকের বক্তব্যের জবাবে সারজিস আলম লিখেছেন, একইভাবে যারা দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারিত্ব, লুটপাট করছে তাদেরকেও কঠোর হস্তে দমন করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী