,

কবে বিয়ে করছেন বনি-কৌশানী?

news-image

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি। পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও তাদের প্রেমের গল্প সবার জানা। তারা নিজেরাও কখনো লুকোছাপা করেন না। সরাসরি একে-অপরকে ভালোবাসা নিবেদন করেন, একান্ত মুহূর্তগুলো তুলে ধরেন ভক্তদের কাছেও।

এদিকে বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত এ তারকাজুটির বিয়ের বিষয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পিয়া বলেন, ‘আর কবে বিয়ে করবে বলুন তো, আমি যে কী চিন্তায় আছি।’

অভিনেতার মায়ের কথায়, ‘ছেলেটা আমার বিয়ে করছে না। কবে করবে কে জানে?’ পিয়ার বক্তব্য, ছেলে নাকি তাকে বলেন, এই তো পরের বছরই বিয়ে করব। কিন্তু একটা না একটা ছবির কাজ চলে আসেই, বিয়েটা আর হয় না।

বনি সেনগুপ্ত বিয়ের বিষয়ে বলেন, ‘মা অনেকদিন থেকেই চাইছেন আমি আর কৌশানী বিয়ে করে নিই। আমাদেরও তাই-ই ইচ্ছে। অনেক প্ল্যানিংও করে রাখা আছে। ডেস্টিনেশন বিয়ের কথাও ভেবে রেখেছি। কিন্তু ওই যে সিনেমার কাজ এসে যাচ্ছে, আমরা শুটিংয়ে মেতে উঠছি। আর বছর পিছতে থাকছে।’

কৌশানী ভাষ্য, ‘জীবনে সব কিছু প্ল্যান করে করা উচিত। অনেক সময় প্ল্যান করলেও সঠিক সময় কিছু হয় না। সবই ভাগ্যের ব্যাপার। যখন বিয়ে হওয়ার থাকে, তখনই হয়। সেই সময়টা এলে আমি আর বনি বিয়েটা করে নেব।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট