সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বদলে গেলো শেখ হাসিনা স্টেডিয়ামের নাম

news-image

নিজস্ব প্রতিবেদক : পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথা এক দশক ধরেই শোনা যাচ্ছিল। সরকার পতনের পর শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসে বিসিবি। নতুন করে জানা গেছে, সেই স্টেডিয়াম নির্মাণ হচ্ছে। তবে এর নাম হবে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজে)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ।

সোমবার মিরপুরে বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিসিবি বোর্ড সভা। সভার পর গণমাধ্যমের মুখোমুখি হন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ও মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ। তিনি জানিয়েছেন, ‘এখন থেকে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজে) নামে পরিচিত হবে শেখ হাসিনা স্টেডিয়াম।’

২০৩১ সালে বাংলাদেশে হওয়ার কথা রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য ভেন্যু বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া আছে আইসিসিকে। বিশ্বকাপকে সামনে রেখেই নৌকার আদলে তৈরি করার কথা ছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামকে দ্য বোট নামেও ডাকা হচ্ছিল। কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পরই স্টেডিয়ামটির ভবিষ্যৎ শঙ্কায় পড়ে যায়।

তবে বোর্ড সভাপতি হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মাথায় স্টেডিয়ামটির টেন্ডার বাতিল করেছিলেন। ওই সময় শেখ হাসিনা স্টেডিয়ামের প্রজেক্ট বাতিল হলেও পূর্বাচলে স্টেডিয়াম হবে বলে জানিয়েছেন ফারুক আহমেদ। দীর্ঘদিনের ভেন্যু সংকট কাটাতে ছোট বাজেটের মধ্যে দুটি স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনার কথা জানান নতুন বোর্ড সভাপতি।

আগের পরিকল্পনায় শেখ হাসিনা স্টেডিয়ামে পাশাপাশি অত্যাধুনিক ক্রিকেট অ্যাকাডেমি, পর্যাপ্ত অনুশীলন মাঠ, ইনডোর মাঠ, খেলোয়াড়দের আধুনিক আবাসন ব্যবস্থা, বিসিবির সদর দফতর এবং একটি পাঁচ তারকা হোটেল রাখার কথা ছিল। স্টেডিয়ামের পাশে পাঁচ তারকা হোটেলও নির্মাণের কথা ছিল। কিন্তু এখন সেসব কিছুই থাকবে না। খেলার জন্য দুই ভেন্যু আপাতত নির্মাণ করা হবে। পরবর্তীতে গ্যালারিসহ আনুষঙ্গিক সব কিছুই করা হবে।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন