,

রাখাল রাহার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা

news-image

আদালত প্রতিবেদক : ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। আজ সোমবার সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন।

সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম বাদীর জবানবন্দি গ্রহণ করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী মো. জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত মামলাটি আমলে গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। আগামী ২২ মে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দেন। যেখানে ইসলামের একটি মর্যাদাপূর্ণ নফল ইবাদত তাহাজ্জুদ এবং আল্লাহ সম্পর্কে তার শব্দচয়ন ও ভাষা অসভ্যতার সব সীমা ছাড়িয়েছে।উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মপ্রাণ তৌহিদি জনতার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে বলে মনে বাদী মামলায় দাবি করেন।

বাদী সাজ্জাদ হোসেন বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পারেন। গত ২৫ ফেব্রুয়ারি তিনি মতিঝিল থানায় মামলা করতে যান। তবে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়। সেই মোতাবেক আদালতে এসে মামলার আবেদন করলেন সাজ্জাদ হোসেন।

মামলার অভিযোগ আমলে গ্রহণ করে, আসামিকে গ্রেপ্তার করে এবং সাক্ষীদের তলব করে ইসলাম ধর্মে বিশ্বাসীদের পক্ষে সুবিচার নিশ্চিতের প্রার্থনা করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী