,

শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ১২টা ১৭ মিনিটে সৌদিয়া হোটেলে আগুন লাগলে হতাহতের এই ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, শাহজাদপুরের ভাটারে ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১২টা ৩১ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। তাদের চেষ্টায় ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সূত্র আরও জানায়, চারজনের মরদেহ ছয় তলায় পাওয়া গেছে। এর মধ্যে একটি বাথরুমের ভেতরে, আর তিনটি সিঁড়ির গোড়ায়।

ওই সময় সিঁড়ির দরজা তালা মারা ছিল বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী