সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাগর-রুনী হত্যা: ১১৬ বার পেছাল মামলার প্রতিবেদন

news-image

আদালত প্রতিবেদক : সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন রবিবারও আদালতে জমা পড়েনি। এর ফলে আগামী ১৫ এপ্রিল প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেন আদালত।

রবিবার (২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ দিন ধার্য করেন। এ নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য ১১৬ বার তারিখ পেছানো হলো।

আদালত সূত্র জানায়, রবিবার ধার্য দিনে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত এসপি মো. আজিজুল হক প্রতিবেদন দাখিল করেননি। এ মামলায় জামিনে থাকা আসামি তানভীর ও পলাশ আজ আদালতে হাজিরা দেন। এ ছাড়া এ মামলায় রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ ও সাগর-রুনীর বাড়ির নিরাপত্তারক্ষী এনায়েত আহমেদ কারাগারে রয়েছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজা বাজারের ভাড়া বাসায় এই সাংবাদিক দম্পতি নৃশংসভাবে খুন হন। সাগর সারোয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন। মেহেরুন রুনী ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক। এরপর রুনীর ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলার তদন্তের দায়িত্ব সংশ্লিষ্ট থানাকে দেওয়া হয়। চার দিন পরই চাঞ্চল্যকর হত্যা মামলার বিবেচনায় তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। তবে দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশের ক্ষমতার পটপরিবর্তন হয়। এরপর গত ৩০ সেপ্টেম্বর এ মামলার তদন্তে পিবিআইয়ের প্রধানকে আহ্বায়ক করে ৪ সদস্যের উচ্চপর্যায়ের একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি