,

চলতি মাসেই তাপমাত্রা যেতে পারে ৪০ ডিগ্রিতে

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রিতে উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

রবিবার (২ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।

মার্চ মাসের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১-২টি মৃদু (৩৬-৩৮° সে.) অথবা মাঝারি (৩৮-৪০° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মার্চ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং একটি তীব্র কালবৈশাখী হওয়ার আশঙ্কা রয়েছে। দেশের প্রধান প্রধান নদ-নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজমান থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড