সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির সমাবেশে বাস রিকুইজিশন নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

news-image

ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিটি) সমাবেশে পিরোজপুরের জেলা প্রশাসকের সহায়তায় সরকারি বাস নিয়ে আসার বিষয়ে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেদষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ নিয়ে মিডিয়ার যেসব খবর আসছে তা অতিরঞ্জিত।

শনিবার (১ মার্চ) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন শফিকুল আলম।

তিনি বলেন, ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লোক আনতে সরকারিভাবে বাস রিকুইজিশনের ঘটনাকে কেন্দ্র করে যেটি ঘটেছে তা অতিরঞ্জিত। পিরোজপুর থেকে বাসে সমাবেশে যোগ দেওয়ার ঘটনায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

শফিকুল আলম বলেন, ‘পিরোজপুরের পাঁচটি বাস রিকুইজেশন করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ আসছে যে পিরোজপুরের ডিসি অফিস এই কাজে সহায়তা করেছে। এর কিছু অভিযোগ আমাদের উদ্দেশেও এসেছে যে হয়তো অন্তর্বর্তী সরকার এই বাসগুলো রিকুইজেশন করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আমি এখানে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের এখানে কোনো ভূমিকা নেই’।

তিনি আরও বলেন, পিরোজপুরের ডিসি এ বিষয়ে জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি কয়েকটি বাস রিকুজেশনের জন্য ডিসিকে চিঠি দিয়েছে। সেখানে তারা জুলাই বিপ্লবে যারা আহত ও নিহত হয়েছেন এমন দুটি পরিবারকে আনতে সহযোগিতা চান। তারা অনুরোধ করেছিল ৫টি বাস দিয়ে হেল্প করতে। সেই প্রেক্ষাপটে হয়তো বাসের ব্যাপারে হেল্প করেছেন ডিসি। এ ব্যাপারে ডিসি অফিস থেকে কোনো জ্বালানি তেল বা অন্যান্য কোনো খরচ দেওয়া হয়নি বলে ডিসি জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, মন্ত্রীপরিষদ সচিবের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। দেশে আরও এ ধরনের আরও কোনো ঘটনা ঘটেছে কি-না সে ব্যাপারে তিনি খোঁজ খবর নিচ্ছেন। তবে মিডিয়ায় যেসব খবর আসছে তার বেশিরভাগই অতিরঞ্জিত।

তিনি বলেন, ‘এই বিষয়ে আমি মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে কথা বলেছি, এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নাই। অন্তর্বর্তী সরকার মনে করে সব রাজনৈতিক দলের জন্য এই সরকার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে, যাতে সুন্দর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সব দল অংশ্রগ্রহণ করতে পারে। এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। সব রাজনৈতিক দলের কাছে আমরা সমান। সেই জায়গা থেকে যা বলা হচ্ছে, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই অতিরঞ্জিত বলে আমরা মনে করি’।

উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, পাবনায় গাছ কেটে ১০টি বাসে ডাকাতির খবরও অতিরঞ্জিত। তিনি বলেন, পাবনা পুলিশ সুপার জানিয়েছেন, মিডিয়ায় যেভাবে এসেছে ঘটনা সে রকম নয়। ডাকাতির ঘটনার ১০ মিনিটের মধ্যে পুলিশের টহল টিম উপস্থিত হয়। সূত্র: বাসস

 

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি