,

আমাদের রক্তে দেশপ্রেম রয়েছে : প্রীতি জিনতা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। এখনও তার ভক্তসংখ্যা নেহাতই কম নয়। সেনা জওয়ানের পরিবারের মেয়ে তিনি। তাই দেশাত্মবোধ নিয়েও একাধিক বার মন্তব্য করেছেন।

এদিকে এক্স হ্যান্ডলে অনুরাগীদের কিছু প্রশ্নের উত্তর দেন প্রীতি। এক অনুরাগী প্রশ্ন করেন, ‘প্রিয় প্রীতি, তুমি কিন্তু সত্যিই একজন ‘সেনা জওয়ান’। রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা আছে কি না জানতে কৌতূহলী।

সেই প্রশ্নের উত্তরে প্রীতি প্রথমেই জানান, রাজনীতিতে যোগ দেওয়ার তার কোনও ইচ্ছে নেই। তবে একাধিক রাজনৈতিক দল থেকে তার কাছে প্রস্তাব এসেছে।

অভিনেত্রী লেখেন, ‘রাজনীতি আমার জন্য নয়। এত বছরে, বিভিন্ন রাজনৈতিক দল আমাকে রাজনীতিতে যোগদানের প্রস্তাব দিয়েছে। রাজ্যসভার আসনেরও প্রস্তাব এসেছে। কিন্তু বিনীত ভাবে সকলকে প্রত্যাখ্যান করেছি। এটা তো আমি চাই না।’

সেনা জওয়ান প্রসঙ্গে প্রীতি বলেন, ‘আমাকে সেনা জওয়ান বলে ডেকে খুব একটা ভুল করেননি। কারণ আমি এক সেনা জওয়ানের মেয়ে। এক সেনা জওয়ানের বোন। সেনা জওয়ানের ছেলেমেয়েরা কিন্তু খুব অন্য রকম হয়।’

তার কথায়, ‘আমরা উত্তর ভারতীয় বা দক্ষিণ ভারতীয় নই। আমরা নিজেদের হিমাচলি বা বাঙালিও বলি না। আমরা শুধুই ভারতীয়। দেশপ্রেম আমাদের রক্তে রয়েছে। দেশকে নিয়ে গর্ব করতে আমরা জানি।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট