শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ সেকেন্ড হাঁটার পরেই ক্লান্ত হয়ে পড়েছিলাম : সোনাক্ষী

news-image

বিনোদন ডেস্ক : তারকারা অনেক সময় বডি শেমিংয়ের শিকার হয়ে থাকেন। বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা একাধিক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন। আবার বডি শেমিংয়ের শিকার হওয়ার পর কীভাবে একটা সময় ওজন কমিয়েছেন সে বিষয়েও কথা বলেছেন।

তবে ওজন কমালেও কিছু বিষয়ে নাকি এখনও স্বচ্ছন্দ নন সোনাক্ষী। এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানিয়েছেন, বিশেষ করে ভারতে সুইমওয়্যার পরতে নাকি ইতস্তত বোধ করেন তিনি। ভারতের বাইরে কোথাও গেলে তবেই সুইমওয়্যার পরেন এ অভিনেত্রী।

সোনাক্ষীর কথায়, ‘আমি ভারতে সুইমওয়্যার পরি না। এই দেশের কোনও স্থানেই আমি সাঁতারে যাই না। তার কারণ, জানি না কোথা থেকে কে কীভাবে ছবি তুলে নেবে আমার। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ুক, তা আমি চাই না। কোথাও বেড়াতে গেলে আমি সাঁতার কাটি, পানিতে ডুব দিই।’

শরীরচর্চা নিয়েও এই সাক্ষাৎকারে কথা বলেন সোনাক্ষী। এক সময় চেহারার গঠনের জন্য নাকি বেশ চিন্তিত থাকতেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমার তখন ১৮ বছর বয়স। কলেজে পড়াশোনা করছি। সেই সময় আমি শরীরচর্চা কেন্দ্রে যাওয়া শুরু করি। জিমে গিয়েই আমি ট্রেডমিলে হাঁটতে শুরু করে দিই।’

তার ভাষ্য, ‘৩০ সেকেন্ড হাঁটার পরেই আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। বুঝতে পারলাম, ট্রেডমিলে হাঁটার বয়স এখনও হয়নি। ১৮ বছর বয়স থেকেই নিজের সঙ্গে এটা আমি করতে পারি না।’

এ জাতীয় আরও খবর

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই ৮ শিক্ষার্থী

শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা!

ফ্রান্সে তীব্র দাবদাহে ৯০০০ মানুষের মৃত্যু

মুক্তির আগেই বাজিমাত

‘আমি ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু’—নতুন দাবি ট্রাম্পের

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

মিশরকে হারালেই আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ অস্ট্রেলিয়ার

আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে

ভোটাররাই ফার্স্ট প্রায়োরিটি: শিরিন শিলা

আমিরের তৃতীয় বিয়ের অতিথি দুই প্রাক্তন স্ত্রী, আরও যারা থাকছেন

নকআউটে কেপ ভার্দেকে আশা করেনি আর্জেন্টিনা

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ