বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা কৃষ্ণা মুরালি গ্রেপ্তার

news-image

বিনোদন ডেস্ক : তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা ও রাজনীতিবিদ পোসানি কৃষ্ণা মুরালিকে গ্রেপ্তার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে নিজের আবাসন থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওবুলাবারিপল্লী থানায় মুরালির বিরুদ্ধে ১৯৬, ৩৫৩(২) এবং ১১১ ধারা, জাতি/উপজাতি আইনের ৩(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা তাকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

জানা গেছে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মুরালির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যে ঘটনায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি হয়েছিল।

মুরালিকে গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করে একটি নোটিশ অভিনেতার স্ত্রীকে পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, মুরালি যে অপরাধ করেছেন তা আমলযোগ্য ও জামিন অযোগ্য। জুডিশিয়াল কাস্টডির জন্য তাকে রাজমপেটের প্রথম শ্রেণির অতিরিক্ত বিচারকের কাছে পাঠানো হয়েছে।

ইন্ডিয়া টুডের একটি ভিডিওতে দেখা গেছে, গ্রেপ্তারের আগে এই অভিনেতা নিজেকে অসুস্থ বলে দাবি করেন। পাশাপাশি তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান। কিন্তু পুলিশ তাকে সহযোগীতা করতে বলে বাড়ি থেকে বের করে হেফাজতে নিয়ে যায়।

‘ক্র্যাক’, ‘টেম্পার’, ’জেমিনি’সহ অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন কৃষ্ণা মুরালি। মূলত, কমেডি চরিত্রে অভিনয় করেই অধিক খ্যাতি কুড়ান। অভিনয়ের পাশাপাশি দেড় শতাধিক সিনেমা রচনা করেছেন। পাশাপাশি কয়েকটি সিনেমা পরিচালনাও করেছেন।

 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি