বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলো চিরকাল একসাথে থাকি : আদনান

news-image

বিনোদন ডেস্ক : নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে ১৩ বছর প্রেম করার পর বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত ২৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। ঢাকার অদূরের এক রিসোর্টে বিয়ের আয়োজন করা হয়েছিল।

এদিকে আদনান আল রাজীব সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি শেয়ার করেছেন। যেখানে মেহজাবীনের সঙ্গে একটি পুরোনো ছবি রয়েছে। পাশাপাশি অন্যটি রুমে বসে বাইরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে।

ছবি শেয়ার নির্মাতা ক্যাপশনে লিখেছেন, ‘আমি একজন সাধারণ মানুষ। নৈপুণ্য সৃষ্টির প্রচেষ্টা করি যা দেখতে সহজ এবং প্রতিভাতেও সরল। তবুও, কোনো এক অজানা কারণে আল্লাহ আমাকে সর্বদা আমার প্রাপ্যের চেয়ে বেশি দান করেছেন।’

রাজীবের ভাষ্য, ‘মনে হয় তিনি আমার প্রতি অনুগ্রহশীল। আর এখন, তিনি আমাকে সবচেয়ে সুন্দর ও মূল্যবান উপহার দিয়েছেন। ১৩ বছর থেকে তুমি আমার শক্তি, আমার ত্রাণকর্তা এবং আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে আছো। চলো চিরকাল একসাথে থাকি।’

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন। ফারহানা লিজা নামে এক নেটিজেন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অফুরন্ত শুভ কামনা রইলো আগামী দিনগুলোর জন্য।’ আরেকজনের ভাষ্য, ‘যৌথ জীবনের জন্য ভালোবাসা।’

প্রসঙ্গত, ২০১৯ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে এই জুটিকে কখনো কক্সবাজার আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর